দীর্ঘ সময় নাটকে চরিত্র সৃষ্টি করেছি
ত্রিমাত্রিক চরিত্র কোথাও ছিলোনা ভুল
নানান চরিত্র বাস্তবে রূপ দিতে পেরেছি।
এই প্রথম একটা চরিত্র ভুল গোড়াতেই
সে তোমার চরিত্র
তোমার চরিত্র দুদিক ব্যালান্স করতে পারে
বুঝলাম পরে তোমার মাথা নাড়াতে।
এসব চরিত্র বাইরে এক ভিতরে অন্য কিছু
মায়ার জালে গোপনে রক্ত চোষা চরিত্র
এমন চরিত্র দেখা যায় যারা জাতিতে নিচু।
কথায় আছে উচ্চ জাতির উচ্চ বিচার
নিম্ন জাতির নিম্ন বিচার
লোভ লালসা , বিশ্বাসভঙ্গ মিথ্যা রক্তের নেচার
একবার যদি ভুল হয়ে যায় চরিত্র গঠনে
নাটকের বিষয় নড়ে যাবে হবে তুমি ফ্লব।
এখনো শিশু আমি, আছি মায়ের জঠরে।
ভুল যখন হয়ে গেছে ফেরার উপায় নেই
মানুষ চিনতে হবে আগে
নাহলে স্বার্থের দুনিয়ায় হারাবে ক্ষেই।

0 Comments