Amar Prischitta


 সত্যি চৈতি তোকে ভালোবাসা কোনদিন  দিতে পারেনি 

প্রতি পদে তোকে ভৎসনা গালমন্দ করে দূরে ঠেলেছি 

কাছে ডাকিনি ভালোবাসিনি তোকে বোঝার চেষ্টা করিনি। 

তুই কিন্তু আমাকে ছেড়ে যাস নি এতো অবহেলার পরেও 

তুই আমার কাছের বন্ধু ছিলি অন্তরের থেকেও বেশি 

আমার প্রতি মুহূর্তের দায়িত্ব  ছিল তোর, বাইরে ও ঘরেও।

আজ খুব মনে পড়ছে তোকে কোথায় আছিস তাও  জানিনা 

আমার ভুলের প্রায়শ্চিত্ত তোকে কষ্ট দেবার সাজা পেয়েছি রে 

তোকে জড়িয়ে ধরতে চাই কাছে পেতে চাই লুকিয়ে থাকিসনা

তোর মতন কেউ নেই সবাই ধান্দাবাজ মতলববাজ  মেয়ে 

তোর মতন কেউ ভালোবাসার দাম  দিতে পারেনা প্রায়ই 

এই স্বার্থের দুনিয়ায় মিথ্যাবাদী, অবিস্বাসীতে গেছে ছেয়ে। 

যেখানেই থাক চৈতী ভালো থাকিস 

কোনদিন হয়তো রাস্তার বাঁকে হবে দেখা 

সেদিন দেখবো তুই আমাকে কিভাবে চিনতে পারিস ।


 

 

Post a Comment

0 Comments