আমার চলে যাবার দিন
নাচবে সবাই তা ধিন ধিন।
থাকবেনা আর অভিমানী মন
বাঁশের মাচায় উঠতে যতক্ষণ।
তখন সবাই আমার চারপাশে
হুমড়ি খেয়ে পড়বে নিথর লাশে ।
কেউ একজন বেজার মুখ করে
বাঁচা গেছে, শান্তি পেলাম মরে।
সত্যি , এতদিন শুধু কষ্ট দিয়ে গেলাম
এবার শান্তি, কষ্ট ফিরিয়ে নিলাম।
ভালোবাসা , মানবতার , দিলাম শিক্ষা
বদলে পেলাম অবহেলা আর ঘাড়ধাক্কা।
আজ আমার চলে যাবার দিন সব ভুলে
আর একটু হবে কষ্ট, দিও চিতায় তুলে।
তারপরেতে নাচ, গান, আনন্দে কাটাও দিন
পুড়তে পুড়তে দেখবো, ফিরেছে তোমার সুদিন।



0 Comments