জীবনটাই আমার ভুলে ভরা , ভুল করে ফেলেছি
ঝিনুকের মধ্যে মুক্ত পাবার লোভে ,
এতো বছর ধরে পথ চলেছি।
হয় জেলখানা নয় কারো চামচা বা নেতা অবশেষে
অন্য কোথাও অন্য এভাবে হতাম ,
কতকিছু হাতের মুঠোয় আসতো ভালোবেসে।
এতদিনে বুজে শুনে বুদ্ধি এলো মগজে
কি ভাবছি , কার কথা ভাবি ?
সবাই দিব্বি আছে আমি শুধু মিথ্যা গল্প লিখি কাগজে।
সবাই স্বার্থ দেখে নিঃস্বার্থে কেউ নাই
আর আমি শরীর মন সবকিছু ভাঙছি নতুন গড়ার
তুমি ভাঙছো ভাঙো আমরা দূরে আছি ভাই।
তোমাকে সম্মান দেব মূর্তি গড়ে দেব আমরা
ব্যাস ঐ পর্যন্ত অন্তরে পৌঁছানো কঠিন
যা বলবেন শুনে যাব আমাদের মোটা চামড়া।
যাক বাবা ঘটের সুতো কাটা হয়ে গেছে শুভক্ষণে
প্রাণ ভোরে অক্সিজেন নিক কার্বনডাইঅক্সাইড ছাড়ুক ,
চলুক ফোয়ারা নির্জন অন্ধকারে আঙ্গুল গুনে গুনে।

0 Comments