নতুন তুমি আসবে বলে সব কাজ ফেলে
সকাল দুপুর রাতে হোয়াটস আপ ম্যাসেঞ্জেরে
সবার অলক্ষে চুপি চুপি ফোন সময় পেলে
ভালোলাগে তোমার কথা ভালোবাসি মনে তোমায়
হয়তো তুমি গোলে গেছো আমার মিষ্টি মিষ্টি কথায়।
তুমি একটু শুধু সময় দাও আমায়
হাত ধরবো চিরতরে তখন পাবো তোমায়।
কিছু বাঁধা কাটিয়ে এসে যাবো তোমার কাছে
কি বলবো তোমায় দেখার জন্য মনটা নাচে।
তখন শুধু তুমি আমি থাকবে না আর কেউ
অগাধ প্রেমে ভাসবো মোরা আসুক যত ঢেউ।
অনেক মিথ্যা দিব্বি দিয়ে খেলছি সবার সাথে গেম
শুধু বাবা মা কে বলবো এবার করছি তোমার সাথে প্রেম।
না হলে পালিয়ে যাবো তোমার দেশে তোমার সাথে
লাল মাটি অথবা গঙ্গার ধরে পাশাপাশি থাকবো একসাথে।


0 Comments