আজ দেখছো চাঁদের হাট , দুদিন পরে শূন্য মাঠ।
আজ দেখছো হাতে হাত,ফেলবে নিচে করবে কুপোকাত।
আজ তুমি করবে ভরসা, থাকবেনা কেউ, করে নিরাশা।
স্বার্থ নিয়ে চলে সবাই, স্বার্থ ফুরালে কলা দেখাই।
যার জন্য দেবে জীবন , তাকাবেনা তোমার পানে স্বজন।
আমরা সবাই ঝিনুক খুঁজি , মুক্তো ছাড়াই বৃথা মোজি।
ঢপবাজি মিথ্যার শিক্ষা চলে, সুযোগ বুঝে মিথ্যা বলে।
বিশ্বাসে মিলাই বস্তু সব , মেলেনা কিছুই ঢপের চপ।
বিশ্বাস, ভালোবাসা,ভরসার হাট , ভরুক হৃদয়ের বড় মাঠ
হাতে হাত ধরা ধরি , সবাই মিলে মাঠ ভরি।
ভালো কাজে নাইকো মার , বিলম্বিত হইলেও নাইকো হার।
যতই আসুক ঝড় ঝাপ্টা ,ছাড়বোনা হাত হই চ্যাপ্টা।
সবার মন ছুঁয়ে থাকুক , এভাবে জীবন আনন্দে ভরুক।


0 Comments