ভালোবাসা কথাটি এখন হিসেব করে বলে।
আমার ভালোবাসায় কোনো হিসেব নেই
যেমনি হোক ভালো মন্দ দেখতে লাগে সেই।
কেউ হিসেব মিলিয়ে দেখে ভালোবাসা, জানি
সে যাবে ছেড়ে আমাকে সেটাও আমি মানি।
হিসেব মিলিয়ে আকুল হয়ে ব্যস্ত থাকে
আমিও আটকাবো না তুই ভালবাসবি যাকে।
আমার প্রথম ভালোবাসা যাকে নিয়ে
সেতো ভালোবাসবে অন্য কাউকে করবে বিয়ে।
যদি কখনো মনে পড়ে তার বুকে মাথা দিয়ে
আমার বুকের স্পন্দনে শুনবো তোমার প্রেম প্রিয়ে।
রোজ কতইনা যুদ্ধ তোর আমার সাথে
বোঝাপড়া চলে ভিতর মিষ্টি পাখি রাতে
কোন এক বিকেলে আবার তুই আমি মুখোমুখি
অদ্ভুত, কখন যেন মিলে যায় হয় চোখাচুখি।
ভালোবাসার মানুষের প্রতি এ এক অদ্ভুত টান
এই প্রথম বুঝলাম তুই মান বা না মান।
এই টানটা তোকেও গ্রাস করেছে কারোর ওপর
তাইতো বারে বারে নিস তার খবরা খবর।
আমার গল্প শোনাস তাকে ভালবাসার ফাঁকে
পাগল ছিল সে, জীবন দেয় আমায়, বলবি সব খুলে তাকে।
আমিও তখন তোর ছবি নিয়ে করব কাটাকুটি
অতীত ভেবে তোরা দুজনে হেসে হবি লুটোপুটি।








0 Comments