জয় জয় জয় ইশ্বরচন্দ্র
জনকল্যাণ কারি
বাঙালির ধন পুরুষ প্রবর
বিদেশি দর্শহারী।
ওহে বিদগ্ধ দয়ার সাগর
বাল বিধবার ছেলে নির্ভর
কন্যা দায়িত্বে বিপন্ন জন
তব দ্বারে ছিল সাথী
জয় জয় ইশ্বরচন্দ্র জনকল্যাণ কারী
বাংলা ভাষার জনক তুমি ই
জাতিরে দিয়েছো মান
বজ্র কঠিন প্রতিজ্ঞা তব
কুসুম কোমল প্রাণ
আদিবাসীদের দিতে ভালোবাসা
কারমাটার এতে নিয়েছিলে বাসা
সারা ভারতের বরেণ্য তুমি
অপসংস্কৃতি হারি
জয় জয় জয় ইশ্বরচন্দ্র জনকল্যাণ কারী।



0 Comments