বৃথা চাওয়া

 

 

 

 

 

 

 


  বৃথা চাওয়া

 শুধু চেয়েছিলাম গভীর ভালোবাসা দিতে

কাঠের পুতুল নয় উঠতে বসতে।

তুমি আমার প্রেরণা, ভরসা, মুক্তি

তুমি দেহ-মন-প্রাণ শক্তি।


কিছু চাইনি আমি ভালোবাসা ছাড়া

তোমার হাত ধরবো মন দেবে সাড়া।

নাচে-গানে নাটকের নতুন দিগন্তে

সমৃদ্ধ হব সকলেই তোমার মননতে।


কেন জানি খুলে গেল অনেক পথের দিগন্ত

তাতে তোমার মন কাড়ে দূরে অফুরন্ত।

দিয়েছো মন হয় তো মেগাসিরিয়ালে যখন

আলোর ঝলকানি হৃদয়ের কোথায় থাকো মগন।


দুর্ভাগ্য এই জীবন আমার সবটাই হয়তো বৃথা

ভাবনা-চিন্তা গভীরে হৃদয়ের ব্যাথা।

থেকে যাবে আজীবন হৃদয়ের কোন মাঝে

সবার কি সবকিছু করার কি সাজে?


 

Post a Comment

0 Comments