চোখ বলে, তোর মন খারাপ কেন
তাইতো আমার জল আমাদের যোগ আছে জেনো।
আমি যখন আনন্দতে তোমার তো দেখিনা জল
মনের সাফল্যে চিকচিক করে ওঠে কোনা
সবটাই নির্ভর করে তোর উপর কিছু বলবি বল।
বলছি পেটের সাথে হাতের সাথে আছে যোগাযোগ
কেন শুধু আমার জন্য জল তোমার
এরা সবাই মনকে ছুঁয়ে আসে তাই তো এতো রোগভোগ।
মন ছাড়া চোখও চলতে পারেনা, চোখ ছাড়া মন
চোখের সাথে মনের গাঁটছড়া আছে থাকবে
মনের প্রকাশ চোখে পড়ে ধরা, সর্ববিদিত জন
0 Comments