আমরা একসাথে নেই পর্ব -১


 
 
  আমরা একসাথে নেই 
ঠিক কয়েক মাস পরে কোনো এক মাচানের উপর বা কালভাটের উপর বসে অনেকেই আড্ডা মারছি নাটকের প্রসঙ্গ টেনে কেউ বলে উঠলো কিরে চুপচাপ কেন নাটক বা নাটিকা ভালোবাসার কথা বল ?
নেশা হল নাকি ? কথাটা শুনে প্রথমে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম ,
হয়তো  নেশার ঘোরে আমার শূন্য বুকে অক্সিজেন ভোরে দিতে চাইছে। তাই কায়দা করে তর্জনী আর মধ্যমা আঙুলের মাঝে রেখে দু একটা টান  দিয়ে বললাম , দুটো ভালো জিনিসের হয়তো একসাথে থাকা হয়না।  আমার চাওয়া পাওয়া গুলো একে অপরের পরিপূরক ছিলোনা হয়তো বা আমি ভুল করে তাড়াহুড়ো করে না বুঝে না পড়ে ভালোবেসে ছিলাম। 
নেশার ঘোরে কি যে বলে বোঝাই যায় না তাই সকলে হু, হা
আচ্ছা বলে প্রসঙ্গটা পাল্টে দেবে জানি। 
কিন্তু , সত্যি কি এতো সহজ ছিল সবটা ছাড়া ? আমার উত্তরে ঐ তিনটি লাইন আর তিনটি দাঁড়ির মতো। অত খানি সহজ আর সল্প ছিল বিচ্ছেদটা ? না বন্ধু বিশ্বাস করো একদম না। 
আমি যেমনটি চেয়েছিলাম যেমনটি ভেবেছিলাম তেমনটি ছিলোনা। খোলা আকাশ আর সাদা ক্যানভাস ,খোলা আকাশে আমার ইচ্ছা গুলোকে ভাসিয়ে সাদা ক্যানভাস রাঙিয়ে দিতে চেয়েছিলাম মাত্র। আমি দেখলাম ---------
আমরা একসাথে পর্ব ২ পরে প্রকাশ হবে। 
 


 

Post a Comment

0 Comments