গতকাল শুধু একটাই এস,এম,এস এসেছে হ্যালো ব্যাস তারপর আর কোন খবর নেই অথচ বারেবারে হোয়াটসঅ্যাপে অনলাইন হচ্ছে তাদের সামনে বুঝতে পেরেছি এখন আমার অত প্রয়োজনীয়তা নেই কারণ অনেক শুভাকাঙ্ক্ষী বয়ফ্রেন্ড ওর জীবনে এসে গেছে তাদের নিয়েই ব্যস্ত থাকা তাই আমার মতন পুরনো বন্ধুকে ভুলে যাওয়া স্বাভাবিক তাইতো বারেবারে আমাকে মিথ্যে কথা বলা ফেসবুক মেসেঞ্জারে আমাকে ব্লক করে রাখা আমাকে। ও কখন আসে কখন যায় জাতে আমি বুঝতে না পারি শুধু হোয়াটসঅ্যাপ টা আছে বলে বুঝতে পারি তাছাড়া হোয়াটসঅ্যাপটা এখনো ব্লক করিনি কারণ ব্লক করলে আমার সন্দেহটা সত্যি হয়ে যাবে সেটাও বুঝে তাই ব্লক করতে পারছে না যতই হোক সাত-আট বছরের বন্ধুত্ব কিছু হলেও তো একটা টান থাকে। আমিও তাই ঠিক করেছি যেহতু আমার প্রয়োজন নেই ওর তাই ওকে আর আমি ডিস্টার্ব করি না কিছু বলি না চেষ্টা করছি ধীরে ধীরে ভুলে যাওয়ার কেননা ওর সাথে কথা বললেই এখন শুধু মিথ্যে আর মিথ্যে কেন জানিনা হোয়াটসঅ্যাপে যদি কথা হয় তাহলেও ও দুই থেকে তিন মিনিটের বেশি আমার ডিপিতে থাকতে পারেনা বেরিয়ে যেতে হয় কারণ সেই সময়ে যদি ওর শুভাকাঙ্ক্ষী বয়ফ্রেন্ড অনলাইনে এসে দেখে যে অনলাইন আছে কারো সঙ্গে চ্যাট হচ্ছে তখন নিশ্চয়ই ওকে কৈফিয়ত দিতে হয় দেওয়া স্বাভাবিক সেখানেও মিথ্যে বলতে হয় নচেৎ পালিয়ে যেতে হয় এভাবেই একের পর এক বয়ফ্রেন্ডের সঙ্গে কথা চলে আর মিথ্যে বলা চলে জানিনা কি উদ্দেশ্য আছে ওর মনে। জানি এই বয়সে শরীর আর মনের চাহিদা বেড়ে যায় অনেকে কন্ট্রোল করতে পারে আবার অনেকে কন্ট্রোল করতে পারে না তখন বিভিন্ন ছেলের সংস্পর্শে আসার চেষ্টা করে। এটা ওর পক্ষে খারাপ দিক তাই বারণ করি কে কার কথা শোনে তার জন্য দিব্যি ঠাকুরের থানে হাত দিয়ে দিব্যি কাটা ওদেরকে লুকিয়ে রাখা চলতেই থাকে আমি আর বলি না যা ইচ্ছা করো। একটা উদাহরণ দিই চাষিরা যখন কোন গাছ মানে যে গাছে ফল ধরবে তেমন গাছ লাগানোর পর তারা ওই গাছের যখন প্রথম ফলের মুকুল আসে সেই সময় গাছের মুকুল গুলি ছেঁটে ফেলে ফল হতে দেয় না তাতে কি যখন গাছটি বড় হয়ে যাবে সেই সময় ম্যাচিওর ফল অনেক বেশি করে ফলতে শুরু করবে এই আশায় প্রথম থেকেই গাছের মূল খেলে বেশি ফল পাবার জন্য তেমনি মানুষের ক্ষেত্রেও যৌবনের ঢেউ যৌবনের চাহিদা চাহিদাকে প্রথম কন্ট্রোল করতে না জানলে পরবর্তীতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় প্রেম ভালবাসা দুদিনের চিরকাল থাকে না। কিন্তু নিজের ভবিষ্যৎ চিরদিন সাথে নিয়ে চলতে হবে। তখন মনে হবে খুব বেশি তাড়াতাড়ি করে ফেললাম জীবনটা কে আর একটু উপলব্ধি করতে হতো সব শেষ হয়ে গেল। আমি তোর প্রকৃত বন্ধু ভালোবাসি তাই ওর সুখের কথা ভেবেই আমি ওকে সাবধান করি কিন্তু তার নিজের প্রতি কোন কন্ট্রোল নেই তাই সে নানান মিথ্যা হয় নিজেকে হাজার জনের সাথে জড়িয়ে জীবনটা শেষ করতে চাইছে। যে জেগে ঘুমায় তাকে কি জাগানো যায়।
Mpagol 22/01/2022
0 Comments