তুমি গাছের পাতা
আমি গাছের ডাল
বৃষ্টিতে তুমি হবে আমার ছাতা।
তুমি হবে ফুল
আমি চুলের কাঁটা
ঝুলবো তোমার খোঁপায় হয়ে দুল।
তুমি হবে চাঁদ
আমি হবো ধ্রুবতারা।
সেদিন থাকবে পূর্ণিমার রাত।
তুমি হবে আলো
আমি তোমার ছায়া
জড়িয়ে থাকবো দুজনে অনেক ভালো।
আমার হবে শেষ
তোমার হবে শুরু
বসন্তে আসবে নতুন কেউ বিশেষ।
তুমি হবে দূরে
আমি থাকবো কাছে
তোমার হাতে মৃত্যু আমার, হবে চিরতরে।






0 Comments