ফুল শুকানোর আগেই যাবে
একলা ফুলের শরতের খাবে মধু
ফুল ঘর বেধেছে মালিকে নেবে।।
কে নেবে দুই মালির হয় রেষারেষি
ফুল ছড়ায় তার সৌরভ
দুই মালির সাথে মন-কষাকষি।
পরিচর্যায় কারো খামতি নেই
একজন রাতে তো অন্যটা দিনে
আকুল ফুল প্রজাপতি হবে যেই
বসবে গালে হবে অনেক কথা
অন্য মালি দেখবে না হয় তা
মাখবে পরাগ রেনু গ্লানি যত ব্যাথা।।
ফুল পারছেনা ঠিক ভাবতে
কাকে সে নেবে কাকে নিবে না
পরখ করবে সে নিজে সাক্ষাতে।।
এক ফুল দুই মালি
কে নেবে তাই লড়াই
একে অপরে করে চলে লড়াই।।
এখন তো জুটে গেছে অনেক মালি
সাক্ষাৎ হচ্ছে বাগানে প্রতি দিন
মন ভুলিয়ে তুলছে পালি পালি।
চরিত্র যার নেই সে তো এমনি হয়
হাজার মালির সঙ্গে মন বসায়
এই সব ফুলের মনে কাটার ভয়।







0 Comments