স্মৃতিচারণা


 প্রতিদিন আগে হতো সকাল

নয়তো অবশ্য বিকাল

বহুদিন হয়না সকাল কিংবা বিকাল

শুধু চেয়ে থাকি আকাশের পানে

কখন আসবে আগের মত

দেখবো তোকে মনের মত

তবে দেখি গভীর রাতে

আমার সে সকাল-বিকেল নয়


নিশির সাথে গোপনে কুচকুচ বাতে

সকাল বা বিকাল আমাকে ভয় পায়

পাছে আমি এমন আবদার করি

আবদার তো অন্যের তাই দূরে পালায়

অন্য গ্রহে সকাল-বিকাল হয়ে ওঠো

বেশতো ভালো আমার গ্রহের কেন ভয়?

পড়বো না গো হামলে যতই কষ্ট হোক

হবে না আসতে সকাল-বিকাল কে

তাকিয়ে থাকবো না আকাশের দিকে

অন্য গ্রহে হয়ে ওঠো সকাল বিকাল

স্মৃতিচারণ করে যাব একাল সেকাল।

Post a Comment

0 Comments