কেউ কি ফিরিয়ে দিতে পারো,
আমার ছেড়ে আসা দিন ?
পাখা মেলে উড়বো আকাশে।
এ প্রান্ত থেকে ও প্রান্তে সারাদিন।
জ্যোৎস্না রাতে চাঁদের দেশে পাড়ি দেবো আমি
হাতছানি দিয়ে ডাকবে আমায় চরকা কাটা বুড়ি।
ওই খানেতে বসে দেখব নিচে আমি
কিলবিল করা মানুষের মাঝে ঐতো তুমি ।
কেউ কি ফিরিয়ে দিতে পারো
আমার যৌবনের দিনগুলি?
নতুন করে করব শুরু জীবনের পথে
হেঁটে যাবো চেনা গলি থেকে আড্ডাখানায়
দেখব নতুন স্বপ্ন গুলি
কেউ কি ফিরিয়ে দিতে পারবে
আমার প্রেমের মুহূর্তটি?
আবার নতুন করে হাত ধরতাম তার
রাখতাম হাতে হাত মিলন হতো আবার ।
কেউ শুনছো, ফিরিয়ে দেবে আমার
চলে যাওয়া দিন?


0 Comments