মুখোশ ।


 

মানুষ কি স্বার্থেই আসে ভালোবাসে?

সত্যি বড়ই স্বার্থপর তুমি

ছলা-কলা অভিনয় মিথ্যা বেশ ভালো আসে।।

আমি তো সত্যিই বিনা সার্থেই ছিলাম বেসে,

উজাড় করে দিয়েছিলাম,

আর তুমি হাজার চুম্বনে আলিঙ্গনে গিয়েছিলে ভেসে।।

তুমি এখন সবার চুম্বনের পাত্রী

ব্রাত্য হয়ে রইলাম শুধুই আমি

এখন শুধু ওদের নামে ওদের গানে জাগো দিনরাত্রি।।

তোমার চরিত্র বুঝতে করলাম এত বড় ভুল?

শুধু ভেবে চলি দিনরাত

এতদিন যা ছিল প্রেম ভালোবাসা সব গুল ?

বুঝলাম নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নেই

স্বার্থ ছাড়া কেউ নেই

বড়ই লোভী তুমি ঢোলে পড়ো ভালো কিছু পেলেই।।

পুরনো যা কিছু ভুলে যাব হয়তো একদিন

ভুলতে পারব না তোমার দ্বিচারিতা

মিথ্যা অবিশ্বাস ঠকানো ভুলবো না বহুদিন।।

আর হয়তো কোন দিন পাবে না আমাকে,

পাবনা তোমাকেও

মুখোশের আড়ালে কুৎসিত মুখ ঘৃণা করি তোমাকে।।







Post a Comment

0 Comments