বর্ষার আগমনী।

 





     অবশেষে এলো ঝেঁপে বর্ষা রানী ।
      তোমার পরশে শুদ্ধ হলাম মুছে গেল গ্লানি ।
     আসবে কবে বর্ষা তুমি সেই আশাতে ছিলাম
    শুকনো নদী খাল বিল মন ভরিয়ে নিলাম ।
     প্রতিবছর এমন সময় নিজের বাড়ি এসো,
    সবার মন ভরিয়ে তুমি শরতের আকাশে ভাসো।
    আজকাল যখন আসো  জানিয়ে আসো না
ভীষন তখন কষ্ট পাই কেন আমাদের মন বোঝো না?
ঋতু ছাড়াই যখন তখন ভালো লাগেনা বর্ষা
সময়ে এলে আদর পাবে আমাদের, দিলাম ভরসা।
যখন তোমায় কাছে পেতে চাই তখন তোমায় পাই না
ফলানো শস্য তুলব ঘরে এখন তোমায় চাইনা।
এ বছরে একটু আগেই জানিয়ে এলে তুমি বর্ষা রানী
মন প্রাণ জুড়িয়ে বার্তা দিলে বর্ষার আগমনী ।




Post a Comment

0 Comments