তিন বছরে আমাদের প্রেম ভালোবাসা বন্ধুত্ব সবই ছিল ভালো
ভালোবাসায় ছিল রাগ দুঃখ হাসি কান্না ঝগড়া অভিমান আরও কিছু
কতবার তুমি আমার কাছে এসে মান ভাঙিয়ে গেছো, আমিও
আমি বারে বারে সন্দেহ প্রকাশ করেছি পাস কাটিয়ে দেখালে আলো।
সত্যি তুমি আমাকে ভালোবাসো, একান্তে গোপনে আমিও প্রেম করি
তাইতো সন্দেহ অভিমান ঝগড়া বিচ্ছেদ তোমার আমার মধ্যে
বিশ্বাস করো এটাই আমাদের মধ্যে গভীর ভালোবাসা প্রমান করে
অবহেলা দূরত্ব আমার জন্য মরে যাওয়া স্মৃতি আঁকড়ে কেন মরি।
এগুলো কি? প্রেম নয়, ভালোবাসা নয়, বন্ধুত্ব নয় ?জানো তুমি মনে মনে
এটা ঠিক তুমি আমাকে পাবেনা আমি তোমাকে পাবোনা কোনোদিন
জেনেও we are together, তৃতীয় জন এ প্রেমবন্ধন ছেদ করতে পারবেনা,
সবই ভুল আমার, প্রয়োজনে সব আসে ,ফুরিয়ে গেলে আঘাত দেয় গুনেগুনে


0 Comments