অনুনাটক ভালবাসি পর্ব ২
(আলো জ্বললে দেখা যায় সুবীর লিখতে-লিখতে টেবিলের উপরে শুয়ে পড়েছে ফোনের আওয়াজে ঘুম ভাঙ্গে)
সুবীর= হ্যালো কে? ও হ্যাঁ বলো ঠিক আছে না ফিরলেই আমার মঙ্গল হা হা আমিও ডিভোর্সের কথাই ভাবছিলাম কবে করতে হবে বলো ঠিক আছে হ্যাঁ তুমি স্বর্গে থাকো আমি নরকের থাকতে চাই রাখলাম।
( ফোন রেখে দেয় কিছুক্ষণ পর আবার রিং হয়)
দেখো আমাকে বিরক্ত করো না আমি এখন বেরোবো যা হবে কোটে কোটে রাখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে।
( টেবিল ছেড়ে উঠে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবে তারপর সোজা বেডরুমে দিকে যায় কিছুক্ষণ পর ফিরে আসে আবার অ্যাডিং বাড়তে শুরু করে এবারে রাগের চোটে তাড়াতাড়ি ফোনটা তুলে বলে)
হ্যালো কি পেয়েছো টা কি , সরি স্যার আমি ভেবেছিলাম অন্যজন নাসার আসলে শরীরটা খুব খারাপ ছিল তো তাই দুদিন যেতে পারিনি ডাক্তার দেখিয়েছি না কাল যাব স্যার লেখালেখির চলছে এখনো শেষ করতে পারিনি শরীরটা ঠিক ভালো যচ্ছে না তাই আরকি। ওকে স্যার ওকে। ( ফোন রাখে) ধোন একাধারে বউয়ের জ্বালাতন পাশাপাশি লেখাটা কমপ্লিট করতে পারছিনা কয়েকদিন পরেই আমাকে দিতে হবে এখনো পর্যন্ত লিখতে পারলাম না এদিকে অফিসের বস শুধু তাড়া দিচ্ছে কি যে করি আমি চাকরিটা আমাকে ছাড়তেই হবে দেখছি।
(এমন সময় বাইরে থেকে বৃষ্টি ঢুকে)
বৃষ্টি= চাকরি ছাড়বি কেন? ছি ছি ছি ছি কিছুক্ষণের মধ্যেই ঘরটার কি অবস্থা করে রেখেছে ছি।
( ঘরের জিনিস বোঝাতে থাকে)
কি হলো হাঁ করে দেখছো কি দেখনি আমাকে?
সুবীর= না এই কোথায় গিয়েছিলে বেরিয়ে গেলে আবার ফট করে আবার কোথা থেকে চলে এলো আর ফোন করলে ডিভোর্স চাই কই দাও ডিভোর্সের পেপারটা দাও
সই করে দিই ।
বৃষ্টি= ডিভোর্সের পেপার নিয়ে আসেনি।
সুবীর= তাহলে কি করতে এলে?
বৃষ্টি= ভারে আমার বাড়িতে আমি ফিরে আসবো না
সুবীর= তোমার বাড়ি?
বৃষ্টি= হ্যাঁ আমার বাড়ি তুমি আমার স্বামী তোমার সম্পত্তির অর্ধেক আমার।
সুবীর= কিন্তু স্বামী হিসেবে আমাকে তো চাইছো না।
বৃষ্টি= কেন চাইবো না।
সুবীর= তুমি তো ডিভোর্স চাও।
বৃষ্টি= আমি মুখে ডিভোর্সের কথা বলেছি মামলা তো করিনি।
সুবীর= কেন করনি করে ফেলো এবার।
বৃষ্টি= যখন করার তখন করব ও নিয়ে তোমাকে ভাবতে হবে না (( প্রসঙ্গ পাল্টিয়ে) চা খেয়েছ?
সুবীর= না।
বৃষ্টি= খাবে?
সুবীর= হ্যাঁ।
বৃষ্টি= অমলেট?
সুবীর= খাব। আচ্ছা তোমার বিড়ালটা কোথায়?
বৃষ্টি= মরে গেছে। ( সুবীর শুনে দীর্ঘশ্বাস ফেলে এবং আনন্দে মেতে ওঠার ভঙ্গি করতে যায় বৃষ্টি যেতে যেতে ঘুরে যায় সুবীর থেমে যায়। স্বাভাবিক হবার ভান করে)
ভালোবাসি নাটকের তৃতীয় পর্ব পরের লেখায় চোখ রাখুন।


0 Comments