আনমনা খুকি

 

 

 

 

 

 


আনমনা খুকি 

আনমনা খুকি থাকে 

কি জানি কি ভাবে কাকে। 

দুপুর রাত্রি পড়ার ছলে 

কারোর সাথে কথা বলে। 

সন্ধে হলে নয়ন বোজে 

গভীর রাতে স্বপ্ন খোঁজে। 

কেউ যদি কিছু বলে 

পড়া ছেড়ে প্রেম প্রেম খেলে 

ঢাকতে চাইবে অভিনয় দেখিয়ে 

উল্টে দেবে  সবাইকে দাঁত খিঁচিয়ে। 

যৌবনের টান ভুল করে বসে তাই ভয় 

তাই তো খুকু আনমনা হয়। 

খুকুর শরীর মন সব হয়েছে বদল 

কেউ বলেছে ভালো, মন দিয়েছে হয়েছে পাগল। 

ভেবে দেখো সবার এসেছিলো খুকুর আনমনা 

বন্ধু হয়ে কাছে এস বলো  খুলে মনের বেদনা।





 

Post a Comment

0 Comments