যাবে ছেড়ে চলে।


 যাকে আমি এঁকেছি মনে মনে

রঙের ছোঁয়া দিয়ে

বুঝতে পারি বিন্দাস আছে

অন্য ছবি নিয়ে।

যাকে নিয়ে সব সময় ভাবছো তুমি

তাকে বেধেছো হৃদয়ের ফ্রেমে

বুঝেছ কি সে মন দিয়েছে

অচেনা কারোর প্রেমে।


দেখছো তুমি বুঝছো তুমি করছে অবহেলা

তবুও তুমি আছো পড়ে

কাঁদে কেন মন বারবার

ভাবছো কেন কি হবে ওর জন্য মরে।

জোর একদিন আহা হি হি হু হু

পরেরদিন যাবে সবকিছু ভুলে

আর কোনদিন বলবে না তোমার কথা

বলবে পরে লোকটা পাগল বাউন্ডেলে। 


নারে বন্ধু ও তেমনটি নয়

আমি যাকে ভালোবাসি সে ও ভালো

পাগল হয়ে ভালোবেসে দিয়েছে সম্মান

আজও আছে সে যায়নি আমাকে ছেড়ে চলে

আমার ব্যাথা সে বোঝে বুঝি আমিও

করার তো নেই কিছু এ ভালোবাসার

গোপনে রাখতে হয় নিজের কথা পাচ্ছে মন ভাঙ্গে

মনের মানুষ পেয়েও সেজে দেখায় আলো আশার


আমি যাব ছেড়ে যেদিন পাগলি হবে সে

মনের মধ্যে থাকবো আমি

আসবো ফিরে স্মৃতি হয়ে মনের কোনে

যাবে না ছেড়ে থাকবে মনে আজীবন তুমি। 





Post a Comment

0 Comments